VPN কি ? VPN এর কাজ কি ? ভিপিএন কেন ব্যবহার করা হয় ?

 আপনারা যারা এই আর্টিকেলটি পড়ছেন তারা প্রত্যেকেই ভিপিএন কথাটিতে পরিচিতি, এবং আপনারা অনেকেই ভিপিএন ব্যবহার করে থাকেন। বর্তমান সময়ে এই ভিপিএন এর চাহিদা দিন প্রতিদিন বেড়েই চলেছে , তো আজকে আমরা জানবো যে ভিপিএন কি ? ভিপিএন কিভাবে কাজ করে ? ভিপিএনএ পূর্ণরূপ কি ?  Vpn কি Free তে ব্যবহার করা যায় ? ইত্যাদি বিষয়গুলি আজকে আমরা এই আর্টিকেলে জানবো ।

VPN কি ? What is VPN IN BANGALI?

ভিপিএন এ পূর্ণরূপ হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ( Virtual private network ), ভিপিএন হচ্ছে এক ধরনের নেটওয়ার্ক টেকনোলজি, এটি ইন্টারনেটে আপনার অন্য একটি সিকিউর  নেটওয়ার্কের মধ্যে কানেকশন তৈরি করে দেয়। কারণ অনেক অসুরক্ষিত নেটওয়ার্ককে সুরক্ষিত রাখার জন্য ভিপিএনকে ব্যবহার করা হয়।

VPN কি ? VPN এর কাজ কি ? ভিপিএন কেন ব্যবহার করা হয় ?
What is VPN in bangali 


ভিপিএন এর মাধ্যমে কোন ইউজওয়ারের পরিচয় বা আইপি অ্যাড্রেস ( IP ADDRESS )হাইট  লুকাতে সাহায্য করে, এই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করলে কে ব্যবহার করছে কোথা থেকে ব্যবহার করছে কোন দেশ থেকে ব্যবহার করছে সেটি কখনো বোঝা যায় না। অর্থাৎ আপনারা ভিপিএন টি ব্যবহার করলে সিকিউর ( secure ) ভাবে আপনার ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবেন।

আপনি যখন ভিপিএন এ কোন লোকেসন সিলেট করবেন সেই লোকেশন টি দেখাবে , এবং আপনার অরজিনাল আইডেন্টি এবং এড্রেসটি হাইড করা থাকবে এবং হ্যাকাররা আপনার আইডি হ্যাক করতে পারবে না।

 তো বোঝা গেল  ভিপিএন কি..

VPN কিভাবে কাজ করে ? 

আপনারা যখন আপনাদের কম্পিউটার , ল্যাপটপ বা স্মার্টফোনে ISP ( Internet service provider ) ব্যবহার করেন তখন আপনারা কোন ব্রাউজার বা অ্যাপসে কিছু সার্চ করেন, আপনাদেরকে বোঝানোর জন্য উদাহরণস্বরূপ ধরনের আপনারা ক্রমে গিয়ে ভিপিএন কি এটি সার্চ করলেন দিয়ে আপনারা আমার এই আর্টিকেলটি পড়ছেন।

এই আর্টিকেলটি গুগলে (Google) কোন না কোন ডেটা সেন্টার এ সেভ আছে। আপনারা এটা যে দেশ থেকে হোক বা যে স্থান থেকে হোক সার্চ করবে এটা আপনাদের সামনে নিয়ে আসছে। 

ধরে নেন আপনারা কোন ওয়েব ব্রাউজার গিয়ে  google.com সার্চ করলেন এই গুগল সার্ভার (Service)পেজটি কোন না কোন জায়গাতে সেভ আছে এবং আপনি যখন রিকোয়েস্ট করবেন তখন আপনার রাউটার বা ইন্টারনেটের মাধ্যমে রিকুয়েস্টটি সেই খানে যায়, তারপরে আপনার সামনে পেজটি ওপেন হয়।

 এটি যখন আপনাদের সামনে ওপেন হয় তখন আপনাদের একটি আইপি এড্রেস টি আছে ওই আইপি অ্যাড্রেসটা ওদের কাছে যায় তারপরে ওরা ভেরিফাই করার পরে আপনার ওই আইপি অ্যাড্রেসের ( IP ADDRESS) মাধ্যমে আপনার যেটা চাইছেন ওটা ওপেন করে।

এর ফলে আপনারা আপনাদের ব্যক্তিগত ইনফরমেশন গুলি ( ip - address, current location, Name , Device ID, Identity) ইন্টারনেট গোপনীয়তা  সুরক্ষিত রাখতে পারেনা।

এবং যখন আমরা ভিপিএনটি ব্যবহার করবেন তখন এইগুলি সব সুরক্ষিত থাকবে , আপনারা যখন vpn এর মাধ্যমে কোন ব্রাউজার ওপেন করবেন এবং কিছু সার্চ করবেন তখন আপনার রিকোয়েস্টি সোজাসুজি ভিপিএন এ কাছে যাবে এবং ভিপিএন ও নির্দিষ্ট সার্ভারের সঙ্গে কানেক্ট করে দেবে।

এবং ওই নির্দিষ্ট সার্ভার থেকে সরাসরি ডেটা আপনার ভিপিএন এ আসবে এবং ভিপিএন ও ডাটাটিকে দেখবে এ ডাটাটি সুরক্ষিত কিনা তারপরে আপনার নির্দিষ্ট ডিভাইসে প্রেরণ করবে।

আপনি ভিপিএন টি ব্যবহার করতে লাগবে তখন আপনি কি ধরনের ডেটা অনলাইনে সার্চ করছেন এবং কি কাজকর্ম করছে সেটি কখনোই বুঝতে পারবে না, এই জন্যই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা যেকোনো দেশের ওয়েব ব্লক করার পরও ভিপিএন এর মাধ্যমে সেটি আপনি দেখতে পারবেন।

VPN Free কি 

সব ধরনের ভিপিএনি ফ্রি এবং পেড এই দুটো অপশনই রাখে। আপনি যখন কোন vpn এর মাধ্যমে ফ্রি ভিপিএন (Free vpn) ইউজ করবেন সেটাকে ফ্রি ভিপিএন বলে, এবং আপনি যখন পেট ভিপিএনটি ইউজ করবেন সেটাকে তখন পেড vpn বলে।

ফ্রি vpn ডেটা লিখ হওয়া  সম্ভাবনা থাকতে পারে,  কিন্তু পেট vpn এর সেই সম্ভাবনাটি থাকবে না।

ভিপিএন ব্যবহার করা কি নিরাপদ ?

আপনি যখন ভিপিএন এর মাধ্যমে কোন ব্লক ওয়েবসাইট বা কোন ব্লক Apps ভিপিএন এর মাধ্যমে ইউজ করবেন তো সেটি সুরক্ষিত। তবে আপনি যখন vpn এর মাধ্যমে কোন অবৈধ কাজ করবেন সেটিক অন্ত কখনোই সুরক্ষিত নয়।

 কিন্তু আপনি যদি vpn এর মাধ্যমে যেমন ধরেন আপনার একটু ব্লগ আছে ব্লগে ভিপিএন এর মাধ্যমে আপনি নিজেই  বারবার ট্রাফিক নিচ্ছেন এবং আপনার ইউটিউব চ্যালেনে আপনি নিজে ভিউ নিচ্ছেন ভিপিএন এর মাধ্যমে এটা কিন্তু সুরক্ষিত নয়, কারণ তখন vpn সেটি বুঝা যাবে এবং তার প্রোভাইডকে এটি জানিয়ে দেবে। 

আপনি যখন কোন ওয়েব ইউজ করবেন তখন ওয়েব ডে আপনার আইডেন্টটি না পেলেও ভিপিএন এর কাছে কিন্তু আপনার আইডেন্টটি থাকবে। এবং প্লে স্টোরে অনেক এভেলেবেল vpn আছে যেটাতে কম ডাউনলোড দেখবেন সেটি কখনো ডাউনলোড করবেন না।

ভিপিএন এ কিছু সুবিধা এবং অসুবিধা আছে -:

ভিপিএন এর সুবিধা কি 

* ভিপি এর ব্যবহার করলে আপনার অরজিনাল আইডেন্টিটি সুরক্ষিত থাকবে।

* ভিপিএন ব্যবহার করা ফলে আপনি ইন্টারনেট পরিষেবার আপনি যতগুলো ডেটা আদান প্রদান করবেন সেটি নিরাপদে থাকবে।

* ভিপিএন এর মাধ্যমে আপনার Ip address ( Internet protocol address) টি হাইড করে রাখে ।

* আপনি ভিপিএন এর মাধ্যমে কোন ব্লক ওয়েবসাইট ধরলেন আপনি যে স্থান থেকে এই আর্টিকেলটি পড়ছেন সেই স্থানে গুগলের কোন সাইট ব্লক করা আছে তো এটি আপনি ভিপিএন এর মাধ্যমে সেটা আপনি ভিউ করতে পারবেন।

* VPN এর মাধ্যমে আপনি যে কোন কান্ট্রি বা দেশ সিলেক্ট করে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবেন। যেমন চীনে ফেসবুক এপ্লিকেশনটি ব্লক করা আছে আপনি যদি চিনে যান তাহলে আপনি ওখানে vpn এর মাধ্যমে ইন্ডিয়া বা বাংলাদেশ কান্ট্রি সিলেট করলে ফেসবুকটি চলবে।

VPN এর অসুবিধা

 * তাহলে অনেকেই ভাবছেন যে ভিপিএন ব্যবহার করলে কোন অবৈধ কাজ করা যেতে পারে কিন্তু আপনি যে ভিপিএন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন সে অ্যাপ্লিকেশনে আপনার আইডেন্টিটি থাকবে।

* ভেবে নিয়ে মূল অসুবিধা হচ্ছে এটি বিনা ইন্টারনেট কানেকশনে ভিপিএন আপনাকে কোন পরিষেবা দেবে না।

কেন ফ্রি ভিপিএন ব্যবহার করবেন না 

এখন আপনি অবশ্যই জানতে পেরেছেন ভি পি এন কি তা এবং এটি ব্যবহার করা উচিত কিনা সেটা আপনারা বুঝতে পেরেছেন। 

কিন্তু ফ্রি ভিপিএন এবং পেট ভিপিএন এই এই উভয় পরিষেবাতে আপনার (Data) ডাটা থাকে। আপনি যা কিছু অ্যাক্সেস করবেন -যেমন জিমেল (Gmail)আপনি যখন কোন পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন সেটাও vpn  এর কাছে থাকবে,

 এবং আপনি কোন ওয়েবসাইটে মাধ্যমে ব্যাংক Bank নথিভুক্ত কোন কাজ করবেন সেই ডাটাটাও ভিপি এনের কাছে থাকবে, আর ইন্টারনেটের মধ্যে ফ্রি ভিপিএন নিজেই নিজেই আপনাকে হ্যাক করতে কাজ করে,

তাই আপনি যদি ভিপিএন এর মাধ্যমে কোন ব্যক্তিগত বা ব্যাংকিং এর কাজ করতে চান তাহলে free ভিপিএন ব্যবহার করা উচিত নয়। আপনি সে ক্ষেত্রে পেট ভিপিএন ব্যবহার করতে পারেন।

আপনারা vpn এর  ব্যাপারে বিস্তারিত জানতে পেরেছেন যে ভিপিএন কি, vpn কি  ভাবে কাজ করে এবং ভিপিএন এর সুবিধা ও অসুবিধা।

Post a Comment

Previous Post Next Post

#Advertisement

Advertisment